সাইকেল আরোহী, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
তাঁকে বদলি করা হয়েছে অন্যত্র। অন্য পদ, অন্য অফিস। সেখানে যোগ দিতেও বলা হয় তাঁকে। অনায়াসেই তিনি সেখানে গাড়িতে, ট্রেনে বা বাসে পৌঁছতে পারতেন। কিন্তু গেলেন সাইকেলে।
তাও শীতের সময় হলে একটা কথা ছিল। এখন এই প্রবল গরমে তিনি ১৭ ঘণ্টা সফর করলেন। যার মধ্যে ১২ ঘণ্টাই সাইকেল চালালেন সূর্যের প্রখর তেজ মাথায় করে।
আর এভাবেই তিনি ২৯৭ কিলোমিটার দূরে তাঁর নতুন অফিসে পৌঁছলেন। কিন্তু এই গরমে সাইকেলে কেন? অবশ্যই এর পিছনে রয়েছে অন্য কারণ।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুনে থেকে নানাসাহেব লাদকতকে বদলি করা হয় কোলাপুরে। বন আধিকারিক পদে কর্মরত নানাসাহেবকে ফিল্ড ডিরেক্টর পদে বদলি করা হয় কোলাপুরের সহ্যাদ্রি টাইগার রিজার্ভ-এ।
পুনে থেকে নতুন পদের দায়িত্ব নিতে যাত্রা শুরু করেন নানাসাহেব। ৫৯ বছরের নানাসাহেব সাইকেল চালাতে পছন্দ করেন ঠিকই, তবে দিনে ৬০ কিলোমিটারের বেশি কখনও চালাননি।
এক্ষেত্রে নানাসাহেব স্থির করলেন ১ দিনেই পৌঁছবেন কোলাপুর। তবে চ্যালেঞ্জ অনেক। শুধু প্রবল গরম বলেই নয়, পাহাড়ি পথ অতিক্রম করতে হবে তাঁকে।
রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলার বিভিন্ন জায়গা হয়ে ২টি পাহাড় পার করে সাইকেল এগোতে থাকে। মাথায় তখন সূর্য আগুন ঢালছে। তবে এই প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে ১৭ ঘণ্টায় কোলাপুর পৌঁছে যান নানাসাহেব।
নানাসাহেব জানিয়েছেন, বন সংরক্ষণ ও বন্য পশুদের নিশ্চিন্তে বাঁচতে দেওয়ার বার্তা নিয়েই তিনি সাইকেলে এই পথ অতিক্রম করলেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…