National

৫ বছর আগে যে কাণ্ড দেখে লোকে মস্করা করত, সেই কাজের জন্যই এল জাতীয় সম্মান

৫ বছর আগে তাঁর কাণ্ড দেখে মানুষ হাসাহাসি করতেন। গ্রামে তাঁকে অনেকে পাগল ভাবতে শুরু করেছিলেন। সেই কাজ ৫ বছর পর এনে দিল জাতীয় সম্মান।

স্বয়ং মন্ত্রী দেশের রাজধানীতে ডেকে তাঁকে জাতীয় সম্মানে ভূষিত করেছেন। তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তাঁর কাজ নিয়ে নানা মহলে চর্চা হচ্ছে। তাঁর গ্রামের মানুষ, যাঁরা তাঁকে ৫ বছর আগে তাচ্ছিল্য করতেন তাঁরাই এখন ধন্য ধন্য করছেন।

সঠিক অনুধাবন ও স্থির লক্ষ্য যে মানুষকে সব বাধা পার করে স্বপ্ন ছুঁতে সাহায্য করে তার এক জ্বলন্ত উদাহরণ সমীর আনসারি।

ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা সমীর ১৮ বছর আগে একটি খবর পড়েছিলেন। সেই খবর তাঁকে এতটাই প্রভাবিত করে যে তিনি সেই লক্ষ্যে ৫ বছর জীবনের দিয়ে দিলেন এক মনে পুকুর কাটতে।

৫ বছর আগে সমীর তাঁর গ্রামে একটি পড়ে থাকা জমিতে মাটি কাটা শুরু করেন। ভরসা কেবল একটি কোদাল আর একটি বেলচা। তাঁর কাণ্ড দেখে গ্রামের মানুষের হাসি থামছিল না।

অনেকে এটাও বোঝান যে সারাদিন যদি এভাবে মাটি কাটতে থাকেন তাহলে সংসার চলবে কীভাবে? সমীর জানিয়েছেন, রেশনের থেকে পাওয়া খাবার, শ্বশুরবাড়ির কিছু সাহায্য আর টুকটাক সাংসারিক জিনিস বাড়িতে হাতে বানিয়ে তার থেকে সামান্য রোজগার। এই দিয়েই তাঁর মা, স্ত্রী ও ২ সন্তানের খাবারের সংস্থান তিনি করে ফেলতেন। বাকি পুরো দিন মাটি কাটতেন।

বিস্তীর্ণ ওই জমিতে ২০ ফুট পর্যন্ত গভীরতা তৈরি করে তবে তিনি থামবেন। এ কাজ শেষ হতে লাগে ৫ বছর। আর সেই ৫ বছর পর এখন তাঁর গ্রামে ওই বিশাল পুকুর তৈরি।

এর আগের বর্ষায় কাজ পুরো না হলেও জল ভরেছিল। এবার তো পুকুর পুরো তৈরি। তাই বর্ষার অপেক্ষা। সমীরের এই জল সংরক্ষণের লড়াই কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের নজরে আসে। তাঁকে জল শক্তি মন্ত্রী দিল্লিতে ডেকে জল প্রহরী সম্মান-এ ভূষিত করেছেন।

ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের জল সংরক্ষণের বার্তা বুকে ঝুলিয়েও ঘুরে বেড়ান সমীর আনসারি। তাঁর গ্রামে তাঁর খনন করা পুকুর গ্রামের যাবতীয় জলের সমস্যা মেটাবে এ বিষয়ে নিশ্চিত গ্রামবাসীরাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026