জমি পাহারায় ভাল্লুকরূপী, ছবি - আইএএনএস
ফসল পাকার সময় হয়ে এসেছে। কিন্তু সে ফসল ঘরে তুলতে পারলে তবেই না মুনাফা। তা যদি জমিতেই তছনছ হয়ে যায় তাহলে লাভ কি! কিন্তু যে তাণ্ডব স্থানীয় বাঁদররা শুরু করেছিল তাতে কতটা ফসল রক্ষা করা যাবে তা নিয়ে সন্দিহান ছিলেন এক কৃষক।
শুধুই কি বাঁদর, তাদের সঙ্গে তাল মিলিয়ে বন্য শুয়োররা যখন তখন ক্ষেতে ঢুকে ফসল তছনছ করছিল। কাকতাড়ুয়া দিয়ে কোনও কাজ হয়নি। মোটেও কাকতাড়ুয়াদের ভয় পায়না বাঁদর বা শুয়োররা।
কাকতাড়ুয়ার জায়গায় মানুষের মত দেখতে পুতুল রেখেছিলেন ওই কৃষক। কিন্তু তাতেও এতটুকু ডরানো যায়নি বাঁদর, শুয়োরদের। এবার তাই স্লথ ভাল্লুক বেছে নিলেন ওই কৃষক।
তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার নাগাসামুদরালা গ্রামের কৃষক ভাস্কর রেড্ডি তাঁর ফসলকে রক্ষা করতে এক সাজানোর পোশাকের ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে একটি স্লথ ভাল্লুকের পোশাক তৈরি করে দিতে বলেন। এজন্য ১০ হাজার টাকা খরচ হয় তাঁর।
এখানেই শেষ নয়, ওই পোশাক পরে তাঁর জমিময় ঘুরে বেড়ানোর জন্য ৫০০ টাকা দৈনিক মজুরিতে এক ব্যক্তিকে কাজে লাগান ওই কৃষক। ওই ব্যক্তির কাজ হয় সারাদিন ভাল্লুকের পোশাক পরে ভাস্কর রেড্ডির জমিতে ঘুরে বেড়ানো।
এতে কিন্তু কাজ হয়েছে ম্যাজিকের মত। ওই জমির ত্রিসীমানার মধ্যে এখন ঘেঁষছে না বাঁদর থেকে বন্য শুয়োর। টাকা খরচ হয়েছে ঠিকই, কিন্তু ফসল ঠিকঠাক থাকায় খুশি ভাস্কর রেড্ডি। এমনকি তাঁর ভাবনাকে হাতিয়ার করে ফসল বাঁচানোর কথা ভাবতে শুরু করেছেন অন্য কৃষকরাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…