National

সত্যিই কোনও সমস্যা ছিলনা, আত্মঘাতী অধ্যাপিকার জীবনে উঁকি দিচ্ছে পুলিশ

আত্মহত্যার পথ বেছে নিলেন এক অধ্যাপিকা। পরিবার বলছে দিব্যি ছিলেন তিনি। তাহলে কেন নিজেকে শেষ করা? উত্তরের খোঁজে নেমেছে পুলিশ।

এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হল। ওই অধ্যাপিকার নাম সৌম্যা বাঘেল। তিনি জালাউনের দয়ানন্দ বেদিক কলেজে মনোবিজ্ঞান পড়াতেন। লখনউয়ের বাসিন্দা সৌম্যা এখানে থাকতেন একটি ভাড়া ঘরে। সেই ঘর থেকেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় গত বৃহস্পতিবার।

কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা পরিস্কার নয় পরিবারের সদস্যদের কাছেও। পুলিশকে তাঁরা জানিয়েছেন সৌম্যার আত্মহত্যা করার মতো কোনও কারণ ছিল বলে তাঁদের জানা নেই।

বরং সৌম্যা দিব্যি ছিলেন নিজের কেরিয়ার ও জীবন নিয়ে। পুলিশ তদন্তে সবদিক খতিয়ে দেখছে বলে জানিয়েছেন সার্কেল অফিসার বিজয় আনন্দ।

সৌম্যার মৃত্যু রহস্য আরও ঘনীভূত হয়েছে কারণ তদন্তকারীরা তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাননি। ফলে তাঁর মৃত্যুর কারণ নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। পুলিশ জানিয়েছে সৌম্যা অবিবাহিতা। ২০১৭ সাল থেকে দয়ানন্দ বেদিক কলেজে সাইকোলজি পড়াচ্ছিলেন তিনি।

সাইকোলজিস্ট আত্মঘাতী হওয়ার ঘটনা সচরাচর ঘটে না। পরিবারের সদস্যরা জানিয়েছেন সৌম্যা জীবনের কোনও সমস্যার কথা কখনও তাঁদের জানাননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026