National

সমুদ্রতটে শত শত বিরল প্রজাতির কচ্ছপের দেহ, জোড়া কারণে মৃত্যু

উপকূলবর্তী এলাকার গ্রামগুলিতে ভেসে আসছে অলিভ রিডলে প্রজাতির শত শত মৃত কচ্ছপ। এদের মৃত্যুর কারণ ২টি। যা নিয়ে সতর্ক করেও ফল হচ্ছেনা।

কয়েকশো অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে। উপকূলবর্তী এলাকার গ্রামগুলিতে গত কয়েকদিন ধরে ভেসে আসছে মৃত ওই কচ্ছপগুলি। এলাকার মৎস্যজীবীরা জানিয়েছেন মৃত এক একটি কচ্ছপের ওজন ৫০ কেজি।

ব্যাপক হারে অলিভ রিডলে প্রজাতির কচ্ছপের মৃত্যুর এই ঘটনা অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার। বন দফতর জানিয়েছে কচ্ছপগুলির মৃত্যু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিকের জালে পড়ে কিংবা যান্ত্রিক মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে।

জালে আটকে পড়া কচ্ছপগুলি জাল থেকে বেরোতে গিয়ে আহত হচ্ছে। এছাড়া যন্ত্রচালিত নৌকাগুলি থেকে মৎস্যজীবীরা সমুদ্রে প্লাস্টিকের জাল ফেলায় তাতে আটকে পড়ে আহত হচ্ছে কচ্ছপ। এর জেরে শত শত অলিভ রিডলে টার্টলের মৃত্যু হচ্ছে।

প্রতিবছরই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে এই বিরল প্রজাতির তালিকাভুক্ত অলিভ রিডলে কচ্ছপ হাজির হয়। এরা আসে হাজার হাজার কিলোমিটার জল পার করে।

জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশ থেকে এরা হাজির হয় ভারতের পূর্ব উপকূলে। এত পরিশ্রম করে এখানে আসার কারণ একটাই, এখানে তারা বাসা বানিয়ে ডিম পাড়ে।

তারা যাতে নিশ্চিন্তে ডিম পাড়তে পারে, সেজন্য সব বন্দোবস্তও করে বন দফতর। কিন্তু উপকূলের কাছে প্লাস্টিকের জালে জড়িয়ে বা যন্ত্রচালিত নৌকায় ধাক্কা খেয়ে অনেক কচ্ছপের প্রাণ যায়।

সমুদ্রেই মৃত্যুর পর তাদের দেহ ভেসে আসে বলির তটে। এবছরও তার অন্যথা হল না। শত শত কচ্ছপের দেহ একের পর এক ভেসে এল সমুদ্রতটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026