National

১৫ বছর পর অবশেষে পুলিশের নাগালে ভাইবোন

২০০৬ সালে ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ভাই ও বোনকে ১৫ বছর ধরে খোঁজার পর অবশেষে তাদের নাটকীয়ভাবে গ্রেফতার করল পুলিশ।

২০০৬ সালে একটি অপহরণ ও ধর্ষণের মামলায় জড়িত থাকার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধের ১৫ বছর পর ধরা পড়ল এরা। ধৃত ২ জন সম্পর্কে ভাইবোন।

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ভাইবোনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম যোগীন্দর সিং ও কমলজিৎ সিং। পুলিশ জানিয়েছে যোগীন্দরকে গ্রেফতার করা হয়েছে আলিগড় থেকে। আর কমলজিতের হদিশ পেয়ে তাকে গ্রেফতার করা হয় কারকারডুমা মেট্রো স্টেশনের বাইরে থেকে।

টানা ১৫ বছর পুলিশের নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল ২ অভিযুক্ত। ২০০৬ সালে এদের বিরুদ্ধে নাঙ্গলোই থানায় অভিযোগ দায়ের হয়। এরপর ২০০৯ সালে দিল্লির তিস হাজারি আদালত এদের ঘোষিত অপরাধী হিসেবে চিহ্নিত করে।

পুলিশ জানিয়েছে ২০০৬ সালে ১৩ বছরের এক কিশোরীকে বিয়ে করার জন্য তাকে অপহরণ করে ওই ২ জন। তারপর তাকে দামি জিনিসপত্র উপহার দেওয়ার প্রলোভনও দেখায়।

অপহরণের পর ধর্ষণও করা হয় ওই কিশোরীকে। এদিকে পুলিশ তাদের খোঁজ শুরু করলে ভয়ে ওই কিশোরীকে দিল্লিতে নিয়ে গিয়ে ছেড়ে দেয় অভিযুক্তরা।

ঘটনার সময় ওই কিশোরী বাড়ি থেকে বেরোনোর আগে তার মাকে জানিয়েছিল সে এক বন্ধুর বাড়ি যাচ্ছে। এরপর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় অপহৃত কিশোরীর বাবা অভিযোগ করেন যোগীন্দর ও কমলজিৎ তাঁর মেয়েকে প্রলুব্ধ করে অপহরণ করেছে।

পুলিশ জানিয়েছে ভাইবোন ভিটে ছাড়ার পরেই তাদের বাবামায়ের মৃত্যু হয়। তবে গোপনে পরিবারের নানা অনুষ্ঠানে যোগ দিত তারা। ১৫ বছর তাদের নাগাল পায়নি পুলিশ। অবশেষে তাদের গারদের পিছনে জায়গা হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026