National

ইচ্ছে করে ঝগড়া বাঁধিয়ে ২ কোটি টাকা নিয়ে চম্পট

নাটকীয়ভাবে এক ব্যবসায়ীর গাড়ি থামিয়ে প্রায় ২ কোটি টাকা ভর্তি ৩টি ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। অভিযুক্তদের হদিশ পায়নি পুলিশ।

এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ কোটি টাকা নাটকীয়ভাবে ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা। এই ঘটনায় এখনও পর্যন্ত দুষ্কৃতিদের কাউকেই গ্রেফতার করা যায়নি। ঘটনায় অভিযুক্ত ৪ জন।

পুলিশ জানিয়েছে করণ আগরওয়াল নামে এক ব্যবসায়ী গাড়িতে চেপে চাঁদনি চকে তাঁর ভাইপোর বাড়িতে যাচ্ছিলেন। সেসময় এই ঘটনাটি ঘটে। ৪ দুষ্কৃতি গাড়িতে রাখা ১ কোটি ৯৭ লক্ষ টাকা ভর্তি মোট ৩টি ব্যাগ নিয়ে চম্পট দেয়।

ঘটনাটি রাজধানী দিল্লির রোহিণী এলাকার সেক্টর ২৪-এর। পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর গাড়ির সামনে এক স্কুটি চালক এসে গাড়িটির গতিরোধ করে। তারপর চালক এবং ওই ব্যবসায়ীর সঙ্গে ঝগড়া শুরু করে।

এর ১ মিনিটের মধ্যেই আরও ৩ জন বাইকে করে এসে ওই গাড়িটির জানালার কাচ ভেঙে দেয়। কেড়ে নেয় গাড়ির চাবি। তারপর স্কুটি চালক সহ ৪ জন গাড়ির ডিকি খুলে ৩টি টাকা ভর্তি ব্যাগ হাতিয়ে নিয়ে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তদের এখনও হদিশ মেলেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026