National

মধ্যরাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত ২২টি বাড়ি

মধ্যরাতে একটি বাড়িতে শর্টসার্কিট হয়ে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবার। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৪ জন।

মধ্যরাতের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল ২২টি বাড়ি। আগুন নেভাতে গিয়ে আহত হন ১ দমকলকর্মী। এছাড়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শ্রীনগরের নূরবাগে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লেগে তা দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৩৩টি পরিবার।

রাত ১টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৬টি ইঞ্জিন। আগুনে কালো ধোঁয়ায় ঢেকে গেলেও ততক্ষণে বাড়িগুলির ঘুমন্ত বাসিন্দারা ঘরের বাইরে বেরিয়ে পড়ায় প্রাণে রক্ষা পান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দমকলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শর্টসার্কিট হয়ে ওই এলাকার একটি বাড়িতে আগুন লাগার পরে সেই আগুন হুহু করে গ্রাস করে আশপাশের বাড়িগুলিকে।

রাতে ঘুমে আচ্ছন্ন থাকলেও আগুন লাগার পর চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় সকলের। পরিবার নিয়ে সকলে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে আসেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026