National

সুরক্ষা কোথায়, নর্দমায় শেষ ৪টি প্রাণ

কেবল সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থায় গাফিলতি কেড়ে নিল ৪টি প্রাণ। যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নড়ে বসেছে প্রশাসন। মানবাধিকার কমিশন বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে।

সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ রয়েছে নিকাশিপথ কিংবা নর্দমা, সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করানোর কাজে যাঁদের ব্যবহার করা হবে, তাঁদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিন্তু সেই সুরক্ষা কবচ না থাকায় অকালে ঝরে গেল ৪টি প্রাণ।

নর্দমায় পড়ে ৪ জনের মৃত্যুর ঘটনায় মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও মৃত ব্যক্তিরা সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

গত বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লির সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে। নিকাশি নালা পরিস্কার করতে নেমেছিলেন ওই ৪ শ্রমিক। সেখানেই তাঁদের মৃত্যু হয়। তাঁদের দেহ বুধবার সকালে উদ্ধার হয়। এঁরা সকলেই অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন।

ঘটনা প্রকাশ্যে আসার পর জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। জাতীয় মানবাধিকার কমিশন এই ঘটনাটি সম্পর্কে আগামী ৪ সপ্তাহের মধ্যে দিল্লির মুখ্যসচিব, পুলিশ কমিশনার এবং মহানগর টেলিফোন নিগম লিমিটেডের কাছে বিশদ রিপোর্ট তলব করেছে।

জাতীয় মানবাধিকার কমিশন এও জানতে চেয়েছে, ৪ জনের মৃত্যুর ঘটনার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জানতে চাওয়া হয়েছে মৃতদের পরিবারের পুনর্বাসনের জন্যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৃতেরা মহানগর টেলিফোন নিগম লিমিটেডের ঠিকাকর্মী ছিলেন। বিষয়টি নিয়ে মানবাধিকার কমিশন যুক্ত হয়ে পড়ায় ন্যায় বিচারের আশা দেখছেন মৃতের পরিবারের মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026