বন্দুক, প্রতীকী ছবি
দুষ্কৃতিরা তোলা আদায়ের জন্যে বাইকে চেপে বাজারের একটি দোকানে এসেছিল। দুষ্কৃতিদের দাবি ১ হাজার টাকা তোলা দিতে হবে। কিন্তু দোকানি ২০০ টাকার বেশি দিতে রাজি নন। এর জেরে দুষ্কৃতিদের গুলিতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। আহত ২ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে চেপে আসা ৪ দুষ্কৃতি স্থানীয় ব্যবসায়ী প্রদীপ বাঙলার দোকানে এসে তোলা বাবদ ১ হাজার টাকা দাবি করে। এর জেরে খুনের ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যবসায়ীর ছেলে গোলু জানিয়েছেন তাঁর বাবা তখন পুজো করছিলেন। তাঁরা ২০০ টাকার বেশি দিতে পারবেন না বলে জানানোর পরেই দুষ্কৃতিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রদীপ। এরপর দুষ্কৃতিরা প্রদীপকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রদীপ বাঙলাকে বাঁচাতে গিয়ে তাঁর ছেলে এবং আরও ১ জন আহত হয়েছেন। আহত ২ জনকে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে পাটনার মাজারহাট্টা হোলসেল মার্কেটে।
দুষ্কৃতিরা ৭ রাউন্ডের বেশি গুলি চালায়। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানিরা দোকানের ঝাঁপ বন্ধ করে দেন। এই সুযোগে বিনা বাধায় এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
দিনেদুপুরে এভাবে প্রবীণ এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। ক্ষুব্ধ ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…