প্রতীকী ছবি
ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ। পরিচয় খানিক ঘনিষ্ঠ হওয়ার পরে ওই তরুণীকে রাতে খাওয়ার নিমন্ত্রণ করেছিল তারা। নিমন্ত্রণ রক্ষা করতে হাজিরও হন তরুণী। কিন্তু তারপর যা ঘটল তা বিস্তারিতভাবে পুলিশকে জানিয়েছেন তিনি।
ঘটনাটি বেঙ্গালুরুর। পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই তরুণী কর্মসূত্রে এখন বেঙ্গালুরুতে থাকেন। গত সপ্তাহে তিনি পুলিশের দ্বারস্থ হন।
তরুণীর অভিযোগক্রমে যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে তারা জাতীয় স্তরের সাঁতারু। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রজত, শিবরণ, দেব সারোই এবং যোগেশ কুমার। এই ৪ জনই দিল্লির বাসিন্দা।
পুলিশ জানিয়েছে গত সপ্তাহে ওই তরুণী ঘটনাটি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে রজতের পরিচয় হয়। তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
এরপর রজতের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ওই তরুণী ৪ জনের গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ সামনে এসেছে।
দিল্লির বাসিন্দা জাতীয় স্তরের সাঁতারু অভিযুক্ত ৪ জন যুবক সাঁতারের প্রশিক্ষণ নিতে বেঙ্গালুরুতে এসেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…