National

চুরি করতে এসে মাতাল হয়ে সোফায় ঘুমিয়ে পড়ল চোর

চুরি করা উঠল লাটে। মাতাল হয়ে চোর সটান হয়ে শুয়ে পড়ল সোফায়। তারপর নিশ্চিন্তে পড়ল ঘুমিয়ে। ঘটনাক্রমে যা হওয়ার তাও হল।

নিশুতি রাতে গোটা পাড়া তখন নিদ্রামগ্ন। এমন রাতই তো চায় চোররা। রাতের অন্ধকারে ছায়ামূর্তির মত এক চোর বার হয় চুরি করতে। তারপর দেখেশুনে একটি বাড়িতে ঢুকে পড়ে সে।

বাড়িতে কৌশলে এমনভাবে ঢোকে সে যে বাড়ির বাসিন্দারা কেউ টেরও পাননি তার উপস্থিতি। পাকা হাতের কাজ সেরে চোর ঢুকে পড়ে বাড়ির অন্দরে।

বাড়িতে ঢুকে এবার চুরি করার পালা। কি চুরি করা যায়? তার খোঁজ করতেই চোরের নজর গিয়ে আটকে যায় ঘরের কোণায় একটি তাকে।

তাকে নজর পড়তেই সে দেখে সেখানে রাখা রয়েছে একটি মদের বোতল। এরপর আর নিজেরে সংযত রেখে কেবল চুরিতে মন দিতে পারেনি সে।

লোভ রিপুর গ্রাসে চুরি ভুলে চোর তুলে নেয় ভর্তি মদের বোতলটি। তারপর আয়েশ করে শেষ করে পুরো বোতল। সকলের নজর এড়িয়ে চুরি করতে ঢোকা বাড়িতে বসে এক বোতল মদ খাওয়ার পর চুরির কথা মনেই ছিলনা তার।

বরং মদের নেশায় আচ্ছন্ন হয়ে একটি সোফায় সটান হয়ে শুয়ে পড়ে ওই চোর। নেশার ঘোরে ঘুমের দেশে যেতে সময় লাগেনি।

সকালে ঘুম ভেঙে উঠে বাড়ির কর্তা কার্যত আঁতকে ওঠেন। তাঁর বাড়ির সোফায় শুয়ে আছে এক অপরিচিত ব্যক্তি। তখনই পুলিশে খবর দেন তিনি।

এদিকে এত কিছু হচ্ছে কিন্তু চোর বাবাজির ঘুম আর ভাঙে না। পুলিশ এসে তাকে টেনে তোলে ঘুম থেকে।‌ তারপর পাকড়াও করে সোজা চালান করে লকআপে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলার রঘুনাথপুর গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026