দাবানল, প্রতীকী ছবি
বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। পরিস্থিতি মোকাবিলায় বায়ুসেনার ২টি হেলিকপ্টার পাঠানো হয় ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজ শুরু করে বায়ুসেনা।
অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভে। আলোয়ার জেলা প্রশাসন সহযোগিতা চাওয়ার পর বায়ুসেনার ২টি এমআই-১৭ ভি-৫ হেলিকপ্টারকে আগুন নিয়ন্ত্রণে কাজে লাগানো হয়।
এখনও পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে বলে জানা গিয়েছে। নিকটবর্তী গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
আগুন লাগার ঘটনাটি ঘটে গত সোমবার সন্ধ্যায়। আবহাওয়া শুষ্ক থাকায় ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কী কারণে সারিস্কা টাইগার রিজার্ভে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রশাসন জানিয়েছে তদন্তে সবদিক খতিয়ে দেখা হবে। এই আগুনে বাঘদের কোনও ক্ষতি হয়েছে কিনা তাও দেখা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…