National

শতাধিক পথ কুকুরকে মারণ ইঞ্জেকশন প্রয়োগে হত্যা

প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হল শতাধিক পথ কুকুরকে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন সমাজকর্মী।

শতাধিক পথ কুকুরকে প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কুকুর ধরার জন্য পেশাদার ভাড়া করে নিয়ে এসে এরপর কুকুরগুলিকে মারণ ইঞ্জেকশন প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় গ্রাম প্রধান এবং গ্রাম সম্পাদক।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার থিগুল গ্রামে। শতাধিক পথ কুকুরকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে বলে দাবি করেছেন সমাজকর্মী গৌতম কুমার। তিনি সিদ্দিপেটের জেলাশাসক এবং পুলিশ কমিশনারের কাছে ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেছেন।

গ্রামে সম্প্রতি ৬ বছরের একটি পোষা কুকুরের মৃত্যু হয়। গৌতম কুমারের দাবি তিনি এই পোষ্যের মৃত্যুর খোঁজ নিতে গিয়ে জানতে পারেন পথ কুকুরগুলির সঙ্গে সেটিকেও বিষ দেওয়া হয়। স্থানীয় মানুষও কুকুরের এই গণহত্যার ঘটনাটি সম্বন্ধে অবহিত বলে দাবি গৌতমের।

গ্রামের একটি পুরনো কুয়োয় ফেলে দেওয়া হয় মৃত পথ কুকুরগুলির দেহ। গ্রামবাসীরা গৌতমকে জানিয়েছেন গত ৩ মাসে প্রায় ২০০ কুকুরের মৃত্যু হয়েছে।

গৌতমের দাবি, স্থানীয় থানা ঘটনায় অভিযুক্ত গ্রাম প্রধান ও তাঁর সহযোগী সম্পর্কে অভিযোগ নিতে অস্বীকার করলে তিনি বিষয়টি জেলাশাসক এবং পুলিশ কমিশনারকে জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026