National

বিয়ের ব্যবস্থা করে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩ মহিলাসহ ৬

সম্প্রতি এক ব্যক্তি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ৩ মহিলাসহ ৬ জন প্রতারককে গ্রেফতার করল পুলিশ।

বিয়ের ব্যবস্থা করে দেওয়ার নাম করে প্রতারণা চালিয়ে যাচ্ছিল একটি চক্র। পুলিশি অভিযানে সেই চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ৬ জনের মধ্যে ৩ জন মহিলা।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। গ্রেফতার করা হয় অভিযুক্তদের। পুলিশ জানিয়েছে ২টি জায়গা থেকে মোট ৬ জনকে প্রতারণা চক্রটির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের। রাজ্যের আজমগড় থেকে ৩ জন ও আম্বেদকর নগর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি সতবীর প্রজাপতি নামে এক ব্যক্তি হরিয়ানা পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করেন। হরিয়ানার হিসারের বাসিন্দা সতবীর অভিযোগ করেন তাঁর ভাইয়ের বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে কয়েকজন।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ হদিশ পায় এই চক্রের। পুলিশ জানিয়েছে চক্রটি নববধূর গয়না ও নগদ টাকাও মওকা বুঝে হাতিয়ে নিয়ে চম্পট দিত। ধৃতদের বিরুদ্ধে এর আগে কী ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026