বসিরহাটের পরিস্থিতি সামাল দিতে গত বৃহস্পতিবারই ৪ কোম্পানি বিএসএফ পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু রাজ্য তা ফিরিয়ে দিয়েছে। শনিবার বিকেলে এমনই দাবি করল কেন্দ্র। দার্জিলিং বা বসিরহাটে অবস্থা সামাল দেওয়ার জন্য ফোর্স পাঠানোয় কেন্দ্র টালবাহানা করছে। শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সামনে আসার পর মাত্র ১ ঘণ্টার ব্যবধানে তার উত্তর দেয় দিল্লি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দাবি করা হয় বসিরহাটে পরিস্থিতি সামাল দিতে ৪ কোম্পানি বিএসএফ পাঠিয়েছিল কেন্দ্র। প্রসঙ্গত ১ কোম্পানিতে থাকেন ১০০ জন জওয়ান। সেই হিসাবে ৪০০ জন বিএসএফ জওয়ানকে পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই সাহায্য রাজ্য ফিরিয়ে দেয় বলে এদিন পাল্টা দাবি করে কেন্দ্র।
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…