দুর্ঘটনা, প্রতীকী ছবি
একটি সরকারি বাসের টায়ার ফেটে যাওয়ার ফলে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারার ফলে দুর্ঘটনাটি ঘটে।
সোমবার দুর্ঘটনাটি ঘটে তেলেঙ্গানার কামারেড্ডি জেলার ঘানপুর গ্রামের কাছে। উল্টোদিক থেকে আসা ওই গাড়িটিকে ধাক্কা মেরেছে তেলেঙ্গানা রাজ্য পরিবহণের একটি বাস।
বাসটি উল্টোদিক থেকে আসা গাড়িটিকে সজোরে ধাক্কা মারার ফলে গাড়িটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। মৃত ৫ যাত্রীর মধ্যে ২ জন মহিলা ছাড়াও ১টি শিশু রয়েছে।
পুলিশ জানিয়েছে, গাড়িটিতে থাকা ৫ যাত্রীর মৃত্যুর পাশাপাশি এক শিশুও গুরুতর আহত হয়েছে। আহত ওই শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গাড়িটি করিমনগর যাচ্ছিল। মৃতেরা সকলেই নিজামাবাদ জেলার বাসিন্দা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…