National

জেট ব্লাস্ট-এর জের, ইন্ডিগোর জানালা ভেঙে আহত ৫ যাত্রী

দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল কয়েকটা জীবন। সূত্রের খবর, ইন্ডিগোর একটি বিমান তখন মুম্বই উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। যাত্রীরাও বিমানে উঠে যে ‌যাঁর সিটে বসে পড়েছেন। ঠিক সেই সময়েই চণ্ডীগড় থেকে উড়ে আসা একটি স্পাইসজেটের বিমান ইন্ডিগোর বিমানটি যে বে-তে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়ানোর তোরজোড় করছিল। আচমকাই ইন্ডিগোর বিমানের ডান দিকের সামনের কাচের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। ইন্ডিগোর দাবি স্পাইসজেটের বিমানটির জেট ব্লাস্টের কারণেই এই দুর্ঘটনা ঘটে। জানালার পাশে বসা ৫ ‌আহত যাত্রীকে দ্রুত এয়ারপোর্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সব যাত্রীকে নিয়েই গন্তব্যের উদ্দেশে উড়ে যায় বিমানটি। কিন্তু কী এই জেট ব্লাস্ট? কোনও বিমান ওড়ার আগে বা নামার পর বিমানের ইঞ্জিন খুব জোরে গরম হাওয়া ছাড়ে। যার দমকা বড় একটা হাল্কা হয়না। সেই ধাক্কাই এদিন ইন্ডিগোর জানালায় লাগে বলে অভিযোগ। যদিও স্পাইসজেটের দাবি, এটা এখনই বলা কঠিন যে বাইরের কোনও জিনিস নাকি জেট ব্লাস্টে ইন্ডিগোর জানালা ভেঙেছে। এটা তদন্ত সাপেক্ষ। ডিজিসিএ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026