National

মোষকে কামড়াল কুকুর, আর মানুষজন ছুটলেন টিকা নিতে

এক মোষ ও তার শাবককে একটি কুকুর কামড়ে দেয়। যা জানার পরই ভীতি ছড়িয়ে পড়ে। গ্রামের সকলে সময় নষ্ট না করেই ছোটেন টিকা নিতে।

গ্রামে কুকুরটাকে অনেকেই দেখেছেন ঘুরে বেড়াতে। সে যে এমন একটা কাণ্ড ঘটাবে তা কেউ আন্দাজ করতে পারেননি। ওই গ্রামেরই একটি মোষ ও তার শাবককে কুকুরটি কোনও কারণে আচমকা কামড়ে দেয়। কুকুরটির কামড়ে মৃত্যু হয় ওই মোষ ও তার সন্তানের।

এ খবর গ্রামে ছড়াতে সময় নেয়নি। তারপরই ভীতি ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষজন সময় নষ্ট না করে ছোটেন হাসপাতালে। লক্ষ্য ছিল একটাই। যে ভাবে হোক ব়্যাবিস টিকা গ্রহণ করবেন তাঁরা। হাসপাতালে এক ব়্যাবিস টিকা নিতে লম্বা লাইন পড়ে যায়।

কেন এমন কাণ্ড করলেন গ্রামবাসীরা? গ্রামে আগের দিনই একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে রায়তা হয়েছিল। যা গ্রামের সকলেই খেয়েছিলেন।

রায়তা তৈরি করতে লাগে দই। আর সেই দই তৈরি হয়েছিল ওই মৃত মোষের দুধ থেকে। যে মোষটিকে তার আগেই কুকুর কামড়ে দিয়েছিল।

গ্রামের মানুষের ধারনা হয় কুকুর কামড় বসানোর পর মোষটির দেহে যে বিষক্রিয়া শুরু হয় তার প্রভাব তার দুধেও পড়েছে। আর সেই দুধ দিয়েই যখন দই করে রায়তা তৈরি করা হয়েছিল, তখন তাঁদের সকলের দেহেই ওই বিষ ঢুকে পড়েছে।

তাই এর কুপ্রভাব রুখতে যত দ্রুত সম্ভব গ্রামবাসী ব়্যাবিস টিকা গ্রহণে হুড়োহুড়ি লাগিয়ে দেন। সমস্যা হয় হাসপাতালে। ১ হাজারের ওপর মানুষ একসঙ্গে ব়্যাবিস টিকা নিতে আসায় যোগানের সমস্যা হয়।

অত টিকা হাসপাতালে ছিলনা। পরে গোয়ালিয়রের হাসপাতাল থেকে সাহায্য পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার একটি গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026