National

ব্যাগের মধ্যে কিশোরের দেহ, গ্রেফতার কিশোর

একটি ট্রাভেলার ব্যাগে পোরা অবস্থায় উদ্ধার হয় এক কিশোরের দেহ। ঘটনার একদিন পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হল ১৭ বছরের এক কিশোরকে।

এক কিশোরকে খুনের ঘটনার তদন্তে নেমে অপর এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ১৭ বছরের এক কিশোরের গলা কাটা দেহ একটি ট্রাভেলার ব্যাগে পোরা অবস্থায় উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে এবার গ্রেফতার করা হল অপর এক কিশোরকে।

দিল্লির মঙ্গলপুরী এলাকায় মৃতদেহ পোরা ওই ট্রাভেলার ব্যাগটি প্রথমে নজরে আসে এক সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের। ব্যাগটি থেকে বার হয়ে ছিল মৃতের একটি পা।

পুলিশ জানিয়েছে খুন হওয়া ওই কিশোরের পরনে ছিল কুর্তা পাজামা। মৃত কিশোরকে শনাক্ত করা গেছে। গত বৃহস্পতিবার রাত থেকে সে নিখোঁজ ছিল। এ বিষয়ে ওইদিন রাতেই দক্ষিণ রোহিণী থানায় ডায়েরি করেছিলেন নিখোঁজের পরিজনরা।

ঘটনার তদন্তে দিল্লি পুলিশ বেশকয়েকটি টিম গঠন করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এরপর পুলিশ কল রেকর্ড বিশ্লেষণ করে রোহিণীর সেক্টর ২-এর বাসিন্দা ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026