National

গণধর্ষিতা ৩৬ বছরের মহিলা, অধরা অভিযুক্তরা

এক ৩৬ বছরের মহিলা গণধর্ষণের শিকার হলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ৫টি টিম তৈরি করে ঘটনার সঙ্গে যুক্তদের খুঁজছে পুলিশ।

এক মহিলা গণধর্ষণের শিকার হওয়ার ১ দিন পর ঘটনাটি প্রকাশ্যে এসেছে। ঘটনার তদন্ত শুরু হলেও অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। বছর ৩৬-এর ওই মহিলাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ জন।

বুধবার ঘটা ঘটনাটি পুলিশের নজরে আসে পরদিন। পুলিশের কাছে একটি পিসিআর কল আসে যেখানে অপরিচিত এক ব্যক্তির উপস্থিতির কথা জানানো হয়।

ঘটনাটি ঘটেছে দিল্লির গাজিপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, নির্যাতিত মহিলার বয়স ৩৬ বছর। তাঁকে প্রথমে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নততর চিকিৎসার জন্য ওই মহিলাকে স্থানান্তরিত করা হয় সফদরজং হাসপাতালে। বর্তমানে নির্যাতিতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন এক আধিকারিক।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে ৫টি দল গঠন করেছে পুলিশ। দ্রুত অভিযুক্তদের পাকড়াও করতে ৫ তদন্তকারী দল খোঁজ চালাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026