National

সিলেবাস থেকে বাদ যাচ্ছে টিপু সুলতানের গৌরবগাথা

টিপু সুলতান নামটা ভারতের প্রায় সকলের জানা। কারণ তা স্কুল পাঠ্যে গুরুত্বের সঙ্গে জায়গা পায়। এবার সেখানেই কোপ পড়তে চলেছে।

মাইসুরুর শাসক টিপু সুলতানের কাহিনি দেশের সব স্কুলেই পড়ানো হয়। ভারতীয় ইতিহাসে টিপু সুলতানের লড়াই এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ব্রিটিশদের বিরুদ্ধে টিপু সুলতানের নিরলস লড়াই আজও ছাত্রছাত্রীদের ইতিহাস জ্ঞানের অঙ্গ হয়ে রয়েছে।

সেই টিপু সুলতানের গৌরবগাথায় এবার কোপ পড়তে চলেছে। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, কর্ণাটকে স্কুল শিক্ষায় আমূল বদল হচ্ছে সোশ্যাল সায়েন্স বিষয়ে। এই বিষয়ের বই নতুন করে পরিবর্তিত রূপে প্রকাশ পাচ্ছে। আর তাতে টিপু সুলতানের গৌরবগাথা ছেঁটে ফেলা হচ্ছে।

তবে টিপু সুলতান সম্বন্ধে কিছুটা পড়ানো হবে। কারণ কর্ণাটকের ইতিহাস টিপু সুলতানের কাহিনি ছাড়া অসম্পূর্ণ। তবে থাকবে সেটুকুই। টিপুর মহানত্ব বাদ পড়বে অচিরেই।

টেক্সট বুক রিভাইজ কমিটি গঠন করেছিল সরকার। সেই কমিটি তাদের রিপোর্ট ইতিমধ্যেই পেশ করেছে। তাতে কি কি পরিবর্তন তারা পাঠ্যপুস্তকে চাইছে তাও পরিস্কার করা হয়েছে। সেখানেই টিপু সুলতানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইতিহাসের বইতে যুক্ত হচ্ছে কাশ্মীরের ইতিহাস। যুক্ত হচ্ছে উত্তরপূর্ব ভারতের ইতিহাসও।

এদিকে এই খবর সামনে আসার পর বিরোধী কংগ্রেস একে শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টা বলেই মনে করছে। ফলে এটা পরিস্কার যে পাঠ্যপুস্তকের পরিবর্তন ও নতুন যেসব অধ্যায় সেখানে যুক্ত হচ্ছে তা ঘিরে বড় আন্দোলনের সম্ভাবনা তৈরি হচ্ছে। তার ইঙ্গিত ইতিমধ্যেই কংগ্রেসের বক্তব্যে প্রকাশ পেয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026