National

পাহাড়ে নিয়ন্ত্রণ হারাল গাড়ি, মৃত ২ পর্যটক

প্রকৃতির অপরূপ রূপের আস্বাদন নেওয়া পর্যটকদের জীবনে নেমে এল দুর্ঘটনার কালো ছায়া। পর্যটক বোঝাই গাড়ি উল্টে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। পাহাড়ের রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা।

একটি গাড়ি পর্যটকদের নিয়ে পাহাড়ের রাস্তা ধরে যাচ্ছিল গন্তব্যের দিকে। রাস্তার ২ পাশে প্রকৃতি তার রূপের ডালি সাজিয়ে বসে রয়েছে। গাড়িতে বসা পর্যটকরা হিমালয়ের অপার সৌন্দর্য উপভোগ করছিলেন। সেই সময় ঘটল মর্মান্তিক ঘটনাটি।

পর্যটক বোঝাই টেম্পো ট্রাভেলার গাড়িটি পড়ল দুর্ঘটনার কবলে। পুলিশ জানিয়েছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোয় রাস্তা থেকে পিছলে যায় গাড়িটি। মুহুর্তে ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ বদলে যায় ভীতিতে।

সূত্রের খবর, ঘটনায় ২ পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১ জন মহিলা। আহত হয়েছেন ১০ জন। আহতদের স্থানীয় কঙ্গন হাসপাতালে চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে টেম্পো ট্রাভেলার গাড়িটি পর্যটকদের নিয়ে শ্রীনগর লেহ সড়ক ধরে যাচ্ছিল। পথে গান্ডেরবল জেলার হরি গানিওয়ান এলাকায় গাড়িটি রাস্তা থেকে পিছলে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026