প্রতীকী ছবি
বন্ধুরা একটি লেকের ধারে বসে সময় কাটাচ্ছিলেন। সেইসময়ে অসাবধানতা বশত এক বন্ধুর মোবাইল ফোন হাত ফসকে লেকের জলে গিয়ে পড়ে। মোবাইল বাঁচাতে জলে ঝাঁপ দেন প্রবাল নামে এক ছাত্র। কিন্তু তলিয়ে যেতে থাকেন তিনি।
প্রবালকে বাঁচাতে লেকের জলে ঝাঁপ দেন অক্ষয় নামে তাঁর এক বন্ধু। কিন্তু প্রবালকে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারেননি অক্ষয়। জলের তলার বুনো ঘাস পায়ে জড়িয়ে যাওয়ায় প্রবালের কাছে পৌঁছতে পারেননি অক্ষয়।
স্থানীয়রা লেকের জল থেকে প্রবালকে উদ্ধার করেন। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রবালকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোমতী নগর এলাকায়। মৃত ছাত্রের বয়স ২১ বছর। তিনি একটি নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
প্রবালের বাবার দাবি তাঁর কপালে কয়েকটি কাটা দাগ রয়েছে। প্রবালের পরিবার প্রবালের মৃত্যুর ঘটনাকে দুর্ঘটনা বলে মেনে নিতে নারাজ। প্রবালের বাবা ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টে প্রবালের মৃত্যুর কারণ জলে ডোবা বলেই জানানো হয়েছে। প্রবালের পরিবার বিষয়টিতে সন্দেহ প্রকাশ করলেও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…