বন্দুক, প্রতীকী ছবি
এক যুবকের গুলিবিদ্ধ দেহ এদিন সকালে নজরে আসে গ্রামবাসীদের। দেহটি দেখতে পেয়ে গ্রামবাসীরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতকে শনাক্ত করা গেলেও আততায়ী এখনও অধরা।
ঘটনাটি গুরুগ্রামের। পতৌদি এলাকার একটি রাস্তা থেকে বৃহস্পতিবার সকালে ২৮ বছর বয়সী ওই ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়।
মৃতের নাম রাকেশ গুজ্জর। তিনি রাজস্থানের আলোয়ারের বাসিন্দা। ঘটনাস্থল থেকে একটি কার্তুজের খোল উদ্ধার করে পুলিশ। তবে এই হত্যার পিছনে সঠিক কারণ কি তা এখনও জানা যায়নি।
পুলিশ মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চালাচ্ছে। পুলিশ জানিয়েছে রাকেশকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অজ্ঞাতপরিচয় আততায়ীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…