গ্রেফতার, প্রতীকী ছবি
২ যুবককে খুনের অভিযোগে ২৪ বছরের এক তরুণকে গ্রেফতার করল পুলিশ। ওই ২ যুবকের দেহ এলাকার নর্দমা থেকে উদ্ধার করা হয়। মৃত ২ যুবকের নাম খুরশিদ ও সাজ্জাদ। খুরশিদের বয়স ৩১ বছর। সাজ্জাদ ৩৪ বছর বয়স্ক।
দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের কাছে একটি নর্দমায় ওই ২ যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে তদন্তে নেমে তারা ২৪ বছরের আতিককে গ্রেফতার করে। পূর্ব দিল্লির ত্রিলোকপুরীর বাসিন্দা আতিক। মৃত ২ যুবক বিহারের আরারিয়া জেলার বাসিন্দা।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের কাছে একটি পিসিআর কল আসে। জানানো হয় লোধি এস্টেটের বাইরে নর্দমায় পড়ে রয়েছে ২টি দেহ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সেখানে মৃতের পরিজনরা হাজির হন। তাঁরা দেহ ২টি শনাক্ত করেছেন। তদন্তে নেমে এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আতিককে গ্রেফতার করে পুলিশ।
আতিকের বিরুদ্ধে এর আগেও পুলিশে অভিযোগ দায়ের ছিল। অস্ত্র আইনে অভিযুক্ত ছিল সে। খুন হওয়া যুবক খুরশিদের বিরুদ্ধেও চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…