হাসপাতাল, প্রতীকী ছবি
গুরুতর আহত অবস্থায় এক পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর দেহের উপরের অংশে অনেকগুলি গুলির আঘাত ছিল। ক্ষত ছিল গলায়।
হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা ওই পুলিশকর্মীকে পরীক্ষা করেন। তাঁরা জানান ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে আহত ওই পুলিশকর্মীর মৃত্যুর কথা ঘোষণা করেন চিকিৎসকেরা।
এই ঘোষণার পর শ্রীনগর সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে নতুন করে জানানো হয় যে ওই পুলিশকর্মী জীবিত আছেন। হাসপাতালের এক সিনিয়র ডাক্তার জানিয়েছেন কিছু ক্ষেত্রে এই ধরনের বিভ্রান্তি হয়ে থাকে। তবে ওই পুলিশকর্মীর অবস্থা অতিসংকটজনক।
মঙ্গলবার দুপুরে শ্রীনগরের বোলোচিপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন আমির হুসেন নামে ওই পুলিশকর্মী। ঘটনায় জঙ্গিও আহত হয়।
মনে করা হচ্ছে আহত অবস্থায় চম্পট দেয় জঙ্গি। পুলিশ পুরো এলাকা ঘিরে নিয়ে শুরু করে তল্লাশি অভিযান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…