National

বাড়িতে ঢুকে পড়ল লেপার্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিজেপি নেতা

সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন এক বিজেপি নেতা। কখন যে সকলের অলক্ষ্যে তাঁর বাড়িতে ঢুকে পড়ে সাক্ষাৎ যমদূত তা টেরও পাননি তিনি।

সাক্ষাৎ মৃত্যুর চোখে ধুলো দেওয়া সহজ কথা নয়। অনেকেই বলছেন কেবল বরাত জোরে বেঁচে গেলেন তিনি। তবে নিজেও উপস্থিত বুদ্ধি কাজে লাগান এক বর্ষীয়ান বিজেপি নেতা। নিজের বাড়ির সামনের লনে পায়চারি দিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় ঘটে ঘটনাটা।

বুধবার সকালে প্রতিদিনের মতই জম্মু কাশ্মীরে বিজেপির সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক অশোক কল নিজের বাড়ির সামনের লনে হাঁটছিলেন। তিনি বুঝতেও পারেননি কখন একটি লেপার্ড ঢুকে পড়েছে তাঁর বাড়িতে।

লেপার্ডটি যে কখন অশোক কলের বাড়িতে প্রবেশ করে তা জানা নেই। তবে হাঁটতে হাঁটতে অশোক কল হঠাৎ দেখতে পান লেপার্ডটিকে।

লেপার্ডও তখন অশোক কলের সঙ্গেই লনে উপস্থিত। সেটি ঝাঁপিয়ে পড়লে হয়তো সত্যিই তেমন কিছু করার থাকত না ওই বিজেপি নেতার। তবে তিনি কোনওক্রমে লেপার্ডটিকে বোকা বানিয়ে লন থেকে পালিয়ে যান।

দ্রুত বন দফতরে খবর দেওয়া হয়। বন কর্মীরা দ্রুত হাজির হন শ্রীনগরের চার্চ লেন এলাকার ওই বাড়িতে। বন কর্মীরা আসার মধ্যে কিন্তু লেপার্ডটি লন ছেড়ে বেরিয়ে যায়নি। বন কর্মীরা তাকে ওই লন থেকেই বন্দি করেন।

এদিকে পুরো ঘটনায় অশোক কলের বাড়িতেও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এভাবে একটি লেপার্ড শহরের একটি বাড়িতে ঢুকে পড়ল অথচ কারও নজরে এল না? এটা জানতে হলে সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা ছাড়া উপায় নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026