National

তরুণীকে প্রকাশ্যে কুপিয়ে খুন, সবটাই ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

প্রকাশ্য দিবালোকে ২২ বছরের এক তরুণীকে কুপিয়ে খুন করল তার এক পুরুষ বন্ধু। গোটা ঘটনা পাশের বাজার এলাকায় লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে। রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতার পরিবারের দাবি, হত্যাকারীর নাম আদিল। গত এক বছর ধরে সে মেয়েটির পিছনে পড়েছিল। গত মঙ্গলবারের বিকেলে ওই তরুণী নিজের আবাসনের নিচে আসতেই তার সামনে এসে দাঁড়ায় ওই যুবক। তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপরই আচমকা ছুরি বার করে গোলাপি জামা পরা তরুণীকে কোপাতে শুরু করে সে। একসময়ে ক্যামেরার আওতার বাইরে চলে যায়। তারপর দেখা যায় হাতে ছুরি নিয়ে সে দৌড়ে পালাচ্ছে। পুলিশ সূত্রের খবর, আদিল নামে ওই যুবকের বিরুদ্ধে আগেও পুলিশের কাছে অভিযোগ রয়েছে। গাড়ি চুরি কাণ্ডে তাকে একবার গ্রেফতারও করা হয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026