National

হেরোইন পাচারকারী ৪৯ বছরের মহিলা ধৃত

মাদক পাচারের অভিযোগে এক ৪৯ বছরের মহিলাকে গ্রেফতার করল পুলিশ। মহিলার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২৩ গ্রাম হেরোইন।

মাদক পাচারের সঙ্গে মহিলারাও যুক্ত। এমনই একটি ঘটনা সামনে এল। গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। মাদক পাচারের দায়ে ধৃত মহিলার বয়স ৪৯ বছর। পশ্চিম দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত ওই মহিলার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২৩ গ্রাম হেরোইন। ধৃতের কাছ থেকে যে ২৩ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে তার দাম আন্তর্জাতিক বাজারে ২০ লক্ষ টাকারও বেশি।

গোয়েন্দারা গ্রেফতার হওয়া ওই মহিলাকে জেরা করে এই চক্রের সঙ্গে কারা যুক্ত তা জানার চেষ্টা করছেন। এই প্রথম নয়, ওই মহিলার নাম এর আগেও বহুবার বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত বলে সামনে এসেছে।

গ্রেফতার হওয়া মহিলার নাম সুরেখা। পুলিশ আধিকারিক শঙ্কর চৌধুরি জানিয়েছেন ২ পুলিশকর্মী টহল দিচ্ছিলেন উত্তম নগর এলাকায়।

সেখানে সুরেখা নামে ওই মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর ওই পুলিশকর্মীরা মহিলাকে কালী বস্তি এলাকা থেকে পাকড়াও করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026