National

২৫টি পিস্তলসহ ধৃত গব্বর

গোয়েন্দাদের কাছে আগাম খবর ছিল। সেই সূত্রে গ্রেফতার করা হল গব্বরকে। উদ্ধার করা হয়েছে ২৫টি দেশি পিস্তল এবং কার্তুজ।

২৫টি দেশি পিস্তল এবং তাজা কার্তুজসহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল ক্রাইম ব্রাঞ্চ। একটি ব্যাগে করে ওই পিস্তল এবং কার্তুজ পাচার করার আগেই সে ধরা পড়ে গেল গোয়েন্দাদের কাছে আগাম খবর থাকায়।

দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ের পাঁচগাঁও থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয় অস্ত্র ভর্তি একটি ব্যাগসহ। গুরুগ্রাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা। নাম অভিষেক, ওরফে কালু, ওরফে গব্বর।

পুলিশ জানিয়েছে, গব্বর বেআইনি অস্ত্র উত্তরপ্রদেশের আলিগড় থেকে এনে তা সরবরাহ করতে যাচ্ছিল গুরুগ্রামে। তার আগেই সে ধরা পড়ে যাওয়ায় অস্ত্র পাচারের ছক ভেস্তে যায়।

মানেসর থানায় গব্বরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গুরুগ্রাম পুলিশের এক আধিকারিক জানিয়েছেন কার কাছ থেকে গব্বর এই অস্ত্র পেত তা তদন্ত করে দেখা হচ্ছে। এই তথ্য সামনে এলে বেআইনি অস্ত্র সরবরাহের এই কারবার বন্ধ করা সম্ভব হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026