মোটরসাইকেল আরোহী, প্রতীকী ছবি
কেরালার মালাপ্পুরম জেলার ২ যুবক বাইকে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল দেখার জন্যে রওনা দিয়েছিলেন। কিন্তু গন্তব্য ছোঁয়া তাঁদের হল না। মাঠেও তাঁরা পৌঁছতে পারলেননা।
পুলিশ জানিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত ওই ২ ফুটবল অনুরাগীর নাম জামসির এবং মহম্মদ সাবির। পথে ২ জন যে বাইকে ছিলেন সেটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি প্রবল গতিতে থাকা মিনি লরি।
সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে পড়েন ২ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যায়নি। তার আগেই মৃত্যু হয় তাঁদের।
দুর্ঘটনাটি ঘটেছে কেরালার কাসারগোড জেলার উদুমাতে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ২ যুবক। ২ ফুটবলপ্রেমীর মৃত্যুতে ফুটবল অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পছন্দের দলের খেলা দেখতে বেরিয়ে এমন এক মৃত্যুতে অনেকেই শোকস্তব্ধ।
মালাপ্পুরম কেরালার ফুটবল রাজধানী হিসাবে পরিচিত। এখানকার বাসিন্দাদের মধ্যে অনেকেই প্রাণ দিয়ে ভালোবাসেন ফুটবলকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…