National

ট্যাটু করার পদ্ধতি শেখানোর নামে ট্যাটু শিল্পীর কাণ্ড, পুলিশের কাছে তরুণী

ট্যাটু আঁকা শেখাবেন বলে কথা দিয়েছিলেন শিল্পী। কিন্তু তা কার্যত অছিলাই রয়ে গেল। পুলিশের কাছে গুরুতর অভিযোগ দায়ের করলেন এক তরুণী।

সম্প্রতি এক ট্যাটু শিল্পীর বিরুদ্ধে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ শোরগোল ফেলেছিল। নতুন করে অপর এক ট্যাটু শিল্পীর বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করলেন এক তরুণী। তাঁর অভিযোগ, দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ঘটনায় অভিযুক্ত কুলদীপ কৃষ্ণ নামে এক ট্যাটু শিল্পী।

ঘটনাটি কেরালার মালাপ্পুরমের। ওই তরুণীও মালাপ্পুরমের বাসিন্দা। কোচি থানায় তিনি অভিযোগ জানিয়েছেন, কুলদীপের ট্যাটু স্টুডিওর সঙ্গে তিনি ২০২০ সালে যুক্ত হন। ট্যাটু আঁকা শেখাবে বলে কথা দিয়েছিল কুলদীপ। কিন্তু কার্যত বারংবার তাঁকে কুলদীপ যৌন নির্যাতন করেছে বলে ওই তরুণীর অভিযোগ।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ওই তরুণীর এও অভিযোগ, বিভিন্ন সময়ে হোটেলে নিয়ে গিয়ে তাঁকে যৌন নির্যাতন করার পাশাপাশি মোবাইলে সেসব রেকর্ড করে রেখে কুলদীপ তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল।

এতদিন পর্যন্ত প্রাণভয়ে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেননি। কয়েকদিন আগে কোচির অপর এক ট্যাটু শিল্পীর বিরুদ্ধে মহিলাদের প্রকাশ্যে মুখ খোলা তাঁকে বিষয়টি সামনে আনার ভরসা যুগিয়েছে।

কোচির এক ট্যাটু শিল্পীর বিরুদ্ধে সম্প্রতি ৬ জন মহিলা যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণীদের মধ্যে রয়েছেন এক বিদেশিনীও। এই ঘটনায় কোচির বাসিন্দা সুদীপ নামে ওই ট্যাটু শিল্পীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026