National

হোলি ঘিরে অশান্তি, ৩টি পৃথক ঘটনায় খুন ৩ জন

রঙ খেলাকে কেন্দ্র করে একাধিক অশান্তির ঘটনায় ৩ জনের মৃত্যু হল। যার জেরে ফিকে হয়েছে রঙিন উৎসবের আনন্দ।

রঙ খেলাকে কেন্দ্র করে দেশের নানা এলাকা থেকে অশান্তির খবর মিলেছে। বলা বাহুল্য, ওই ঘটনাগুলির জেরে উৎসবের ফিকে হয়েছে। হোলিকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৩টি ঘটনাই ঘটেছে লখনউতে।

খুন হয়েছেন স্থানীয় পুরসভায় সুপারভাইজার হিসেবে নিযুক্ত এক ব্যক্তি। নিহতের বয়স ৪০ বছর। তিনি বাড়িতে হোলি উদযাপনের সময় গান চালিয়ে আনন্দ করছিলেন। জোরে গান বাজানোর জন্য তাঁর এক প্রতিবেশি প্রথমে আপত্তি করেন।

তাতে কান দেননি ওই ৪০ বছরের ব্যক্তি। তিনি গানের শব্দ আস্তে করেননি। কাজ না হওয়ায় ওই প্রতিবেশি তাঁর কাছে থাকা পিস্তল বের করে গুলি করেন সুপারভাইজারকে। মৃতের নাম পাপ্পু সোনকার। অভিযুক্তের নাম রাল্লি সোনকার।

গোলমালের জেরে আরও ২ জন খুন হয়েছেন। এঁদের ১ জনের নাম দয়ারাম। বয়স ৩৫ বছর। দয়ারামকে মতবিরোধের জেরে যে ব্যক্তি খুন করেছে সে দয়ারামের সঙ্গে মদ্যপান করার পর খুনের ঘটনাটি ঘটায়।

মোহিত গুপ্তা নামে এক ব্যক্তিও খুন হন। তাঁর বয়স ২৯ বছর। মোহিত খুন হয়েছেন তাঁর প্রতিবেশি পঙ্কজ তিওয়ারির হাতে। হোলি খেলার সময় বাড়িতে জল ঢোকা নিয়ে গোলমাল। এর জেরে পঙ্কজ ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। তাতে গুরুতর জখম হয়ে প্রাণ হারান মোহিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026