National

৩২ বছর পরও বাবার ডেথ সার্টিফিকেট হাতে পেলেননা ছেলে

৩২ বছর আগের কথা। তখন বাবার মৃত্যু হয়েছিল। তারপর থেকে অনেক লড়াই, অনেক তদ্বির করেও এখনও বাবার ডেথ সার্টিফিকেট হাতে পেলেননা ছেলে।

কত কিছুই তো ঘটে চলেছে চারিদিকে। তার কতটুকুই বা খবর হয়ে সামনে আসে। সেই ১৯৯০ সালের কথা। সে সময় কাশ্মীরে বিজেপির দাপুটে নেতা টিকালাল টাপলু-কে হত্যা করে সন্ত্রাসবাদীরা। জঙ্গিদের হাতে খুন হওয়া টিকালালের ছেলে তারপর থেকে বাবার হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চেয়ে চলেছেন।

শুধু তাই নয়, বাবার মৃত্যুর পর ৩২ বছর কেটে গেলেও এখনও তিনি তাঁর বাবার ডেথ সার্টিফিকেট হাতে পাননি। টিকালাল যে ছিলেন এবং তাঁর মৃত্যু হয়েছে তার শেষ প্রামাণ্য নথিটুকুর জন্য ৩২ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁর ছেলে আশুতোষ টাপলু।

টিকালালের জঙ্গিদের হাতে মৃত্যুর ঘটনা তখন আলোড়ন ফেলেছিল উপত্যকায়, কিন্তু এত আলোচিত ঘটনায় কোনও এফআইআর পর্যন্ত পুলিশ দায়ের করেনি কখনও।

টিকালাল টাপলুর জঙ্গিদের হাতে প্রকাশ্য দিবালোকে নির্মম হত্যার কথা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও বারবার আলোচিত হয়েছে।

হতাশ আশুতোষ জানাচ্ছেন, তখন তিনি দিল্লিতে পড়াশোনা করছিলেন। বাবার মৃত্যুর খবর শুনেও তাঁকে সুরক্ষা জনিত কারণে শ্রীনগর যেতে দেওয়া হয়নি।

পরে যখন সেখানে হাজির হয়ে বাবার ডেথ সার্টিফিকেটটুকু চান তখন তা হাতে পাননি তিনি। পুলিশের কাছে কেন যে এই ঘটনার কোনও এফআইআর দায়ের হয়নি তাও আশুতোষ এখনও বুঝে উঠতে পারেননি।

হতাশ আশুতোষ এখন হাল ছেড়ে দিয়েছেন। তাঁর দাবি, বহুবার বাবার একটা ডেথ সার্টিফিকেট চেয়ে বিভিন্ন প্রশাসনিক মহলে চিঠিপত্র পাঠিয়েছেন তিনি। আশুতোষ এতটাই হতাশ যে তিনি সাফ জানিয়ে দিয়েছেন তিনি আর বাবার ডেথ সার্টিফিকেট চেয়ে কোথাও তদ্বির করতে রাজি নন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026