বিড়ি, প্রতীকী ছবি
তৈরি করা হচ্ছিল প্রচুর পরিমাণ নকল বিড়ি। সেই চক্র এবার হাতেনাতে ধরা পড়ল। এই চক্রের সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মাল্লু। বয়স ৩৫ বছর। সে রাজধানীর তোকারি মহল্লা, বড়া হিন্দু রাওয়ের বাসিন্দা।
শিব বিড়ি নামে একটি সংস্থার তরফে অভিযোগ করা হয়েছিল যে তাদের সংস্থার বিড়ি নকল করা হচ্ছে। এরপর পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তে নেমে একটি নকল বিড়ি তৈরির কারখানার হদিশ পান তদন্তকারীরা। নকল বিড়ি উৎপাদনকারী সংস্থায় হানা দেয় পুলিশ। এরপরই সত্য সামনে এসেছে।
পুলিশ জানিয়েছে, নকল বিড়ি উৎপাদনকারী সংস্থার সমস্ত সামগ্রি বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নামী সংস্থার নাম দিয়ে নকল বিড়ি তৈরি করা হচ্ছিল ওই কারখানায়। মূল সংস্থার বিড়ির প্যাকেটও তারা হুবহু নকল করে ছাপিয়েছিল যাতে কেউ বুঝতে না পারে বা সন্দেহ না হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…