National

বাঁক নিতে গিয়ে উল্টে গেল বাইক, মৃত ছাত্রী

ফুটপাথের কোণায় ধাক্কা লেগে মৃত্যু হল এক তরুণীর। দুর্ঘটনাটি ঘটে হোলির দিন। মৃত ছাত্রীর বয়স ২২ বছর। বিজ্ঞানে স্নাতকোত্তর পাঠরত ছিলেন ওই তরুণী।

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ছাত্রী। ২২ বছরের ওই ছাত্রী এমএসসির পড়ুয়া। দুর্ঘটনায় জখম হওয়ার পর তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। ওই ছাত্রীর বন্ধুও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।

মৃত ছাত্রী গাজিয়াবাদের বাসিন্দা। নাম দিব্যাংশী আনন্দ। হরিয়ানার মহেন্দ্রগড়ের একটি কলেজে তিনি এমএসসির ছাত্রী ছিলেন। তাঁর বাবা দিল্লি পুলিশে কর্মরত।

পুলিশ জানিয়েছে, বাইক নিয়ে একটি বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বাইকটি চালাচ্ছিলেন দিব্যাংশীর বন্ধু স্পর্শ জৈন। পিছনে সওয়ার ছিলেন ওই তরুণী। তাঁরা বাড়ি ফিরছিলেন।

বাইকটি পিছলে পড়ার পর দিব্যাংশীর মাথা গিয়ে লাগে ফুটপাথের কোণায়। গুরুতর আহত হন স্পর্শও। দুর্ঘটনার পর এক অটোচালক তাঁদের হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নিয়ে গেলেও দিব্যাংশীকে বাঁচানো যায়নি। গুরুতর জখম স্পর্শ জৈন হাসপাতালে চিকিৎসাধীন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026