National

রঙ খেলাকে কেন্দ্র করে পরিবারে হাতাহাতি, পিটিয়ে হত্যা

পরিবারের মধ্যেই হচ্ছিল রঙ খেলা। তখনই ঘটে ঘটনাটি। পরিবারের সদস্যদের হাতেই প্রাণ হারালেন পরিবারের এক মধ্যবয়স্ক ব্যক্তি। রঙ খেলার আনন্দময় পরিবেশ বিষাদে পরিণত হল।

রঙ খেলাকে কেন্দ্রে করে নানা জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে। হোলির দিন এই একটি বিষয়কে কেন্দ্র করে অশান্তি ফি বছরের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই সেই বিবাদ হয় ভিন্ন গোষ্ঠী বা বন্ধুদের মধ্যে। তবে এই ঘটনা ঘটেছে পরিবারের মধ্যেই।

একই পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি বাঁধে রঙ খেলাকে কেন্দ্র করে। শুরু হয় হাতাহাতি। পরিবারের এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

৪৫ বছর বয়স্ক ওই ব্যক্তিকে হোলির দিন খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ অভিযুক্ত পলাতক। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের কানহাই গ্রামে।

ঘটনায় অভিযুক্তদের বয়স ১৯ থেকে ২৯ বছরের মধ্যে। তাদের নাম মিঠুন, বিবেক এবং আসিফ। এরা সকলেই মথুরার বাসিন্দা। তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

পুলিশি জেরার মুখে অভিযুক্তরা জানিয়েছে মৌখিক বাকবিতণ্ডা থেকে মৃত রাজেন্দরের সঙ্গে গোলমালের সূত্রপাত। বিষয়টি হাতাহাতিতে গড়ালে অভিযুক্তরা রাজেন্দরের মুখে ও মাথায় ইট ও লাঠি দিয়ে আঘাত করে।

তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরিবারটি সাফাই কর্মীর কাজ করে থাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতকদের খোঁজ চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026