প্রতীকী ছবি
হোলির দিন রঙ খেলাকে কেন্দ্র করে অশান্তির খবর ফি বছরই নজর কাড়ে। এবারও তার অন্যথা হল না। এবার হোলির দিনের রঙ খেলার অছিলায় অ্যাসিড হামলা চালাল দুষ্কৃতিরা।
একদল দুষ্কৃতি এক ব্যক্তিকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করার পরে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছেন এক আধিকারিক।
এই ঘটনা বিহারের নালন্দা জেলার নাধা গ্রামের। পুলিশ জানিয়েছে, কেন ওই ব্যক্তিকে লক্ষ্য করে দুষ্কৃতিরা অ্যাসিড ছুঁড়ল সেটা এখনও সেটা স্পষ্ট জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা গেলেও কেউ পাকড়াও হয়নি।
ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দেখে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত গ্রামবাসীরা পাথর ছুঁড়তে থাকেন।
সূত্রের খবর, মৃত ব্যক্তি ও দুষ্কৃতিরা একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে হামলা চালান গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে রঙয়ের উৎসবে ছন্দপতন হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…