National

বেপরোয়া গাড়ির ধাক্কায় দুমড়ে গেল অটো, অকালে ঝরে গেল কিশোর প্রাণ

পথ নিরাপত্তা সম্পর্কিত আইন মানা হচ্ছেনা অনেকক্ষেত্রেই। ফলে পথ দুর্ঘটনা ঘটেই চলেছে। এমনই এক পথ দুর্ঘটনার শিকার হয়ে অকালে ঝরে গেল এক কিশোরের প্রাণ।

অনেকেই পথ নিরাপত্তা সম্পর্কিত বিধিগুলো মানার চেষ্টাই করেন না। এর ফলে রাস্তায় প্রতিদিন উদ্বেগজনক হারে পথ দুর্ঘটনা ঘটছে। দেশের প্রতিটি বড় শহরে পথ দুর্ঘটনা এখন প্রায় রোজকার ঘটনা।

এমনই একটি ঘটনায় প্রাণ হারাল এক কিশোর। ওই কিশোরের বয়স ১৩ বছর। তার বাবা মা এবং ১৮ বছরের দাদাও এই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত।

পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম করণ ভাট। দুর্ঘটনাটি ঘটে মা, বাবা ও দাদার সঙ্গে করণ একটি অটোতে থাকাকালীন। দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি অটোটিকে ধাক্কা মারার ফলে অটোটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির বান্দা সিং বাহাদুর ফ্লাইওভারে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৫ বছর বয়স্ক অটোচালক ওয়াকার আলমও। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত গাড়ির চালকের খোঁজ করছে পুলিশ। ঘটনার পরই চম্পট দেয় সে।

দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন করণের মা। তাঁর অবস্থা সংকটজনক। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছে করণের মা সহ বাকি আহতদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026