National

মাটির তলায় চাপা পড়ে মৃত বাংলার ৪ শ্রমিক

কাজের সময় ঘটল দুর্ঘটনা। তাতেই মৃত্যু হল ৪ জনের। কীভাবে মাটির তলায় তাঁরা চাপা পড়ে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

কাজের খোঁজে বাংলার অনেক বাসিন্দা শ্রমিকের কাজ করতে ভিন রাজ্যে পাড়ি দেন। তাঁদের সংখ্যা নেহাত কম নয়। আর তা লকডাউনের সময় পরিস্কার হয়ে গিয়েছে। এই রাজ্য থেকে বহু মানুষ কেরালাতেও কাজের তাগিদে পাড়ি দেন। এঁদের অনেকেই শ্রমিকের কাজ করে রোজগার করেন।

বাংলা থেকে কেরালার কোচিতে নির্মাণকার্যের শ্রমিক হিসাবে গিয়েছিলেন তাঁরা। সেখানে মাটি কাটার সময় দুর্ঘটনাটি ঘটে।

আচমকাই তাঁদের ওপর হুড়মুড় করে আছড়ে পড়ে বিশাল পরিমাণ মাটি। যার তলায় হারিয়ে যান তাঁরা। পরে তাঁদের সেই মাটি খুঁড়ে বার করে আনা হয়। ততক্ষণে অবশ্য তাঁদের মৃত্যু হয়েছে।

ইলেকট্রনিক সিটি প্রকল্পের কাজে মোট ১০ জন শ্রমিক খননকার্য চালাচ্ছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা। ৬ জন শ্রমিক মাটিচাপা পড়েন।

দমকল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান কোচির জেলাশাসক। প্রশাসন জানিয়েছে, ২ জন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তবে তাঁরা এখন বিপদমুক্ত। নির্মাণকার্যের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026