National

ডিভাইডারে ধাক্কা মেরে বাইক গড়িয়ে পড়ল ৩৫ ফুট নিচে, মৃত ২, আশঙ্কাজনক ১

ছুটে আসা বাইক হারাল নিয়ন্ত্রণ। সোজা গিয়ে ধাক্কা মারল ডিভাইডারে। ধাক্কা মেরে উল্টে গেল বাইক। আছড়ে পড়ল ৩৫ ফুট নিচে।

রাস্তায় বেরোনোর পর অনেক সময়ই গাড়ির চালকরা ভুলে যান পথ নিরাপত্তা সম্পর্কিত বিধিনিষেধগুলি। কেবলমাত্র সচেতনতার অভাবেই পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটে।

নয়ডায় এক পথ দুর্ঘটনায় ২ জন মারা গিয়েছেন। ১ জন গুরুতর জখম হয়েছেন। এঁরা ৩ জনই বাইক আরোহী। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দাদরি রেলওয়ে ফ্লাইওভারের ডিভাইডারে। এরপর সেটি ৩৫ ফুট নিচে গিয়ে পড়ে।

মৃতদের ১ জনের নাম বিকাশ। বয়স ২১ বছর। এই তরুণ গৌতম বুদ্ধ নগর ইকোটেকের বাসিন্দা। মৃত দ্বিতীয় ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। তাঁকে শনাক্তকরণের চেষ্টা চলছে।

৩ জন একই বাইকে সওয়ার ছিলেন। আহত ব্যক্তির অবস্থা সংকটজনক। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ওই যুবকের বয়স ২৫ বছর।

পুলিশ জানিয়েছে, বাইক আরোহী ওই যুবকরা মদ্যপ অবস্থায় ছিলেন। এর জেরে দুর্ঘটনাটি ঘটছে হোলির উৎসবের ছন্দ কেটে।

অল্পবয়স্ক কিছু চালক গাড়ি বা বাইক চালানোর সময়ে পথ নিরাপত্তা বিধির কোনও তোয়াক্কা করেন না। অথচ সরকার লাগাতার ভাবে পথ নিরাপত্তা বিধিগুলি মেনে চলতে আবেদন জানাচ্ছে। এতে অনেকেই কান না দেওয়ায় পথ দুর্ঘটনার জেরে অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026