National

কান কাটা হল চালকের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

কান কাটা অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর কান দিয়ে রক্ত গড়াচ্ছে। ভিডিওটি সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে।

অমানবিক এক ঘটনার শিকার এক গাড়িচালক। গুরুতর জখম তিনি। তাঁর একটি কান কেটে নেওয়া হয়েছে। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের ওপর বানিহাল টোল পোস্টে। ঘটনায় অভিযুক্ত ওই টোল পোস্টের কর্মীদের একাংশ।

ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে কান কাটা অবস্থায় এক ব্যক্তি শুয়ে আছেন।

রামবানের জেলাশাসক মুসারাত ইসলাম জানিয়েছেন, ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। আইন আইনের পথে চলবে।

কী কারণে ওই চালকের কান কাটা হল, সে বিষয়টি এখনও পরিস্কার নয়। ভিডিওতে দেখা যাচ্ছে, কান দিয়ে রাস্তায় গড়িয়ে পড়ছে রক্ত। আর ওই চালকের যন্ত্রণা কাতর অবস্থা।

আশপাশে থাকা মানুষজনের সহযোগিতায় এ যাত্রায় কোনওক্রমে প্রাণে বেঁচে গেছেন ওই গাড়িচালক। তবে দোষীরা এখনও পর্যন্ত কেন গ্রেফতার হল না, এই প্রশ্নও উঠছে।

মনে করা হচ্ছে রামবান জেলার বানিহালের টোল কর্মীদের একাংশ কান কেটে নেওয়ার ঘটনার সঙ্গে যুক্ত। তবে তদন্তের পরই পরিস্কার হবে আসল ঘটনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026