National

বিয়েতে নারাজ, বান্ধবীকে পুড়িয়ে মারল ইঞ্জিনিয়ার

প্রেম বেশ কিছুদিনের। কিন্তু বিয়ের কথা উঠতেই না করে দেয় এক যুবক। বান্ধবীর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়েও দেয় সে।

এখনও কিছু মানুষের মনে দলিত সম্প্রদায়, জাতপাতের ভেদাভেদ দৃঢ় ভাবে গেঁথে আছে। তেমনই এক দলিত মহিলার করুণ কাহিনি সামনে এল।

ঘটনাটি বেঙ্গালুরুর। ২৩ বছরের এক মেধাবী ছাত্রীকে পুড়িয়ে হত্যা করেছে তাঁরই প্রেমিক। এই মর্মান্তিক ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন।

২৩ বছরের ওই তরুণীর নাম দানেশ্বরী। তিনি বিজয়পুরার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ছিলেন। সেখানে তাঁর সঙ্গে শিবকুমার চন্দ্রশেখর নামে এক যুবকের আলাপ হয়। এরপর ২ জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে।

এরপর কলেজ পর্বের বাইরেও ২ জনের ঘনিষ্ঠতা ছিল। ওই দলিত তরুণী তাঁর সঙ্গী শিবকুমারকে বিয়ে করার জন্য বারংবার বলেও কোনও কাজ হয়নি। বরং ওই তরুণ তাঁকে বলে, এব্যাপারে সে বাবা আর মায়ের অনুমতি নেবে। এজন্যে কিছুদিন অপেক্ষা করতে।

পরে শিবকুমার দানেশ্বরীকে জানায়, জাতপাতের কারণেই সে ওই তরুণীকে বিয়ে করতে অপারগ। এরপর দানেশ্বরী শিবকুমারের অফিসে গিয়ে একই আবেদন জানিয়েছিলেন। দানেশ্বরী বিয়ের জন্য চাপ তৈরি করায় তাঁকে শারীরিকভাবে নিগৃহীতও হতে হয় শিবকুমারের কাছে।

পুলিশ জানিয়েছে, এরপর শিবকুমার দানেশ্বরীকে একটি ফাঁকা জায়গায় ডেকে পাঠায়। সেখানে সে দানেশ্বরীর গায়ে পেট্রোল ঢেলে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে।

অগ্নিদগ্ধ দানেশ্বরীকে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026