National

প্রেমিকা ভালবাসেন অন্য কাউকে, দুঃখে সমুদ্রে ঝাঁপ দিলেন কোটিপতি তরুণ

এ বছরই জন্মদিনে বাবার কাছ থেকে একটা ঝাঁচকচকে বহুমূল্য ‘অডি’ গাড়ি উপহার পেয়েছিলেন বছর ২৪-এর তরুণ পবনজিৎ সিং কোহলি। টাকার অভাব নেই। বাবার বিশাল ব্যবসা। কোটিপতি পরিবারের ছেলে পবনজিৎ প্রাণোচ্ছল স্বভাবের মানুষ বলেই বন্ধু মহলে পরিচিত। মুম্বইয়ের অন্যতম ধনী এলাকা হিসাবে পরিচিত বান্দ্রার পালি হিলসে বসবাসকারী পবনজিতের জীবনে সব ছিল। শুধু কদিন আগে হারিয়ে গিয়েছিল তাঁর ভালবাসা। কিছুদিন আগেই পবনজিৎ জানতে পারেন এতদিন যে তরুণীকে তিনি ভালবেসে এসেছেন, তিনি অন্য কারও সঙ্গে ঘর বাঁধতে চলেছেন। সামনে প্রকাশ না করলেও মনে মনে গুমরে মরতে থাকেন দিনরাত। তারপর আসে গত রবিবার রাত। রাতে বাড়িতেই গাড়ি, মোবাইল ফেলে বেরিয়ে যান তিনি। একটা ক্যাব নেন। তারপর সেই গাড়ি রাত ৩টে নাগাদ বান্দ্রা-ওরলি সি লিঙ্কের ওপরে উঠতেই গাড়ি থামিয়ে নেমে পড়েন। চালককে জানান, তাঁর বমি বমি পাচ্ছে। চালক দেখেন পবনজিৎ গিয়ে দাঁড়ান ব্রিজের রেলিংয়ের ধারে। হতেই পারে। বমি করবেন হয়তো। কিন্তু তারপরের ঘটনায় হতভম্ব হয়ে যান চালক। দেখেন আচমকা রেলিংয়ের ওপর চড়েছেন পবনজিৎ। তারপর ঝাঁপ দিলেন নিচে উত্তাল সমুদ্রে। তদন্তে নেমে পুলিশ পবনজিতের মোবাইল পরীক্ষা করে দেখেছে সেখানে বেশ কিছুদিন ধরেই নাকি দ্রুত মারা যাওয়ার উপায় খুঁজছিলেন কোটিপতি এই প্রেমিক!

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026