National

তরল নাইট্রোজেন ফুটো করে দিল পাকস্থলী, মরতে মরতে বাঁচলেন যুবক

বছর ৩০ বয়স। কাজের পরে দিল্লির একটি বারে গিয়েছিলেন সন্ধেয় সুরাপাত্রে মন ভরাতে। ঢুকেই দেখলেন সামনে রাখা একটি গ্লাসে লাল ককটেল। তা দিয়ে ধোঁয়া বার হচ্ছে। এক অদ্ভুত মোহময় টান তার। সময় নেননি ওই ব্যক্তি। এক ঢোঁকেই সাবার করে দেন গোটা গ্লাস। ভাবলেন সন্ধের শুরুটা দুর্দান্ত হল বটে। কিন্তু মাত্র কয়েক মুহুর্তের অপেক্ষা। তারপরই বুঝলেন তিনি শারীরিক অস্বস্তিতে ভুগছেন। পেটটা কেমন যেন ফেঁপে গেছে। তাতে অবশ্য দমেননি তিনি। বার টেন্ডারের কাছ থেকে আরও একটি সুরা ভর্তি গ্লাস পেটে চালান করে দেন। এরপর অবশ্য আর দাঁড়িয়েও থাকতে পারেননি। প্রবল শ্বাসকষ্ট আর পেটে অসম্ভব যন্ত্রণা নিয়ে প্রায় অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষার পর অবাক। দ্রুত অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। পরে চিকিৎসক বলেন, ওই ব্যক্তির পাকস্থলীতে বড় ফুটো হয়ে গিয়েছে। ফুটোটা এতটাই বড় যে মনে হচ্ছে একটা খোলা বই। আপাতত অপারেশনের পর কিছুটা সুস্থ ওই ব্যক্তি। কিন্তু কী হয়েছিল যে পাকস্থলী ছেঁদা হয়ে গেল? চিকিৎসকেরা জানাচ্ছেন, বারে ঢুকেই যে ধোঁয়া ওঠা ককটেল ওই ব্যক্তি এক ঢোঁকে পেটে চালান করেন সেটা তরল নাইট্রোজেন। ওটা পান করার নিয়ম হল যতক্ষণ ধোঁয়া উঠবে, ততক্ষণ অপেক্ষা। ধোঁয়া ওঠা সম্পূর্ণ বন্ধ হলে তবেই তা জিভে ঠেকানো উচিত। কিন্তু তিনি তা করেননি। ধোঁয়া ওঠা অবস্থায় তরল নাইট্রোজেন পাকস্থলীতে পৌঁছতেই তা পাকস্থলীতে ছেদ তৈরি করে। আপাতত যা অবস্থা তাতে সাধ করে তিনি সুরাপাত্রে আর কোনওদিন চুমুক দিতে পারলে হয়!

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026