National

পাহাড় ডিঙিয়ে প্রাণ হাতে করে কাপড়ে ঝুলিয়ে প্রাণ বাঁচাতে হয় মানুষের

দেশের যে প্রত্যন্ত এলাকাগুলিতে আদিবাসীরা বসবাস করেন আধুনিক জীবনযাপনের জন্যে পরিষেবাগুলি সেখানে অনুপস্থিত আজও। এক চরম পরিস্থিতির মধ্যেই প্রাণ হাতে করে প্রাণ বাঁচাতে হয় মানুষের।

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হচ্ছে দেশজুড়ে। কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের মতো এদেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবন।

স্বাধীনতা লাভের পর দশকের পর দশক ধরে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবন লাগাতার বঞ্চনার শিকার। দেশের যে প্রত্যন্ত এলাকাগুলিতে আদিবাসীরা বাস করেন আধুনিক জীবনযাপনের জন্যে জরুরি পরিষেবাগুলি সেখানে অনুপস্থিত আজও।

এরই একটি সাম্প্রতিক নমুনা মিলল তামিলনাড়ুর আন্নামালাই টাইগার রিজার্ভ সংলগ্ন পাহাড়ি এলাকায়। এই এলাকায় পাহাড়ের ওপর আদিবাসীদের বসবাস।

৫৪ বছরের এক আদিবাসী মহিলা সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া অন্য কোনও উপায় ছিলনা। এদিকে অ্যাম্বুলেন্সও এখানে অমিল। এই পরিস্থিতিতে কাপড়ের দোলায় বয়ে এনে ওই অসুস্থ মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

পাহাড়ি পথ পিছল। তাছাড়া খানাখন্দে ভর্তি। এভাবে রোগীকে দোলায় চাপিয়ে পাহাড়ের পাদদেশে নামাটা যে বিপজ্জনক তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পরিবারের সদস্যদের সামনে অন্য কোনও পথ ছিলনা।

এলাকায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষের আরও অভিযোগ, বহু বছর ধরে এখানে আধুনিক রাস্তাঘাট তৈরির ব্যাপারে কোনও উদ্যোগই নেওয়া হয়নি।

বন দফতরও এ ব্যাপারে কোনও গা করছেনা। এদিকে বন দফতরের বক্তব্য, টাইগার রিজার্ভের অন্তর্গত এই এলাকায় রাস্তা নির্মাণের কাজ করা একরকম অসম্ভব। ফলে আগামী দিনগুলিতেও পরিস্থিতি বদলানোর কোনও আশা নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026