National

স্যালাড ছেঁটে রাশিয়ার বিরুদ্ধে নিঃশব্দ প্রতিবাদে কাফে

রাশিয়ার ইউক্রেনের ওপর হামলা একেবারেই মেনে নিতে পারছেন না বিশ্বের সাধারণ মানুষ। নানা ভাবে প্রতিবাদে শামিল হচ্ছেন তাঁরা। সেই তালিকায় জুড়ল এ দেশের একটি কাফের নাম।

রাশিয়া যেভাবে ইউক্রেনের ওপর হমালা চালাচ্ছে, যেভাবে ইউক্রেনের সাতে পাঁচে না থাকা সাধারণ মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছেন রাশিয়ার আগ্রাসনে, যেভাবে শিশুদের নিয়ে, পরিবার নিয়ে মানুষ পালানোর চেষ্টা করছেন রাশিয়ার আক্রমণের হাত থেকে বাঁচতে, তা বিশ্বের চোখে জল এনেছে।

প্রতিবাদ সারা বিশ্বেই হচ্ছে। সাধারণ মানুষ তাঁদের মত করে প্রতিবাদ জানাচ্ছেন। সেই প্রতিবাদেই এবার শামিল হল ভারতের একটি কাফে।

কেরালার কোচি শহরের ওই কাফেটির নাম কাশী আর্ট কাফে। এই কাফের একটি জনপ্রিয় ডিশ একটি বিশেষ স্যালাড। যা সারা বিশ্বেই কার্যত সমাদৃত।

সেই স্যালাড এবার মেনু থেকে ছেঁটে ফেলল কাফেটি। আর তা কেন করা হয়েছে তা দোকানের বাইরে ফলাও করে লিখেও দিয়েছে কাফে কর্তৃপক্ষ।

কাশী আর্ট কাফের বাইরের বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদ জানিয়ে তারা তাদের মেনু থেকে রাশিয়ান স্যালাড বাদ দিয়ে দিয়েছে। দোকানে আর রাশিয়ান স্যালাড পাওয়া যাবেনা।

প্রসঙ্গত রাশিয়ান স্যালাড অত্যন্ত জনপ্রিয় একটি স্যালাড। আলু, বিনস, গাজর, কড়াইশুঁটি সিদ্ধ করে তা টুকরো করে তা মেয়োনিজে মাখিয়ে তৈরি হয় রাশিয়ান স্যালাড। যাতে নুন ও মরিচ গুঁড়ো দেওয়া হয়।

এছাড়া কেউ চাইলে লেটুস পাতার ওপর তা সার্ভ করতে পারেন। এটি কিন্তু বিশ্বজুড়েই সমাদৃত স্যালাড। যা প্রতিবাদের ভাষা হিসাবে মেনু থেকে ছেঁটে ফেলল কাশী আর্ট কাফে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026