লিখিত পরীক্ষা, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমায় মুন্না ভাই ডাক্তারি পড়তে আসা ছাত্র আসলে ছিলনা। আদপে ছিল গুণ্ডা। তাকে নানা কাজে সাহায্য করত তার সাগরেদ সার্কিট। মজার মোড়কে কিন্তু মুন্না ভাই চরিত্রকে দিয়ে সমাজের সামনে একটা আয়না ধরেছিলেন পরিচালক। কিন্তু বাস্তবে একটা নয়, ৬ জন ‘মুন্না ভাই’-এর খোঁজ মিলল।
টাটা স্টিল সংস্থা হালে ঘোষণা করেছে যে তারা তাদের বয়স্ক কর্মচারিদের জায়গায় তাঁদেরই ছেলে, মেয়ে বা তাঁর ওপর নির্ভরশীলদের নিয়োগ করবে। এই ঘোষণার পর দেখা যায় সাড়ে ৭ হাজার আবেদন জমা পড়ে।
অগত্যা টাটা স্টিল সংস্থা একটি পরীক্ষার বন্দোবস্ত করে। সেই পরীক্ষায় ভাল ফল করতে পারলে তবেই মিলবে চাকরি। সে বাবা-মা যতই টাটা স্টিলে কাজ করুন।
এই পরীক্ষা হয় জামশেদপুরের ১৬টি কেন্দ্রে। এর মধ্যে সাকচি ও বিষ্টুপুর কেন্দ্র পরীক্ষায় বসা মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
সাকচি থেকে ২ জন এবং বিষ্টুপুর থেকে ৪ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এরা আসল পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিয়ে দিচ্ছিল বলে অভিযোগ।
এই ৬ ‘মুন্না ভাই’কে গ্রেফতার করার পর তাদের সাহায্যকারী এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। মোট ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
টাটা স্টিলের সেফটি ডিপার্টমেন্টের এক ম্যানেজারের অভিযোগক্রমে এদের সকলকে গ্রেফতার করা হয়। বাকি পরীক্ষা শান্তিতেই মিটেছে। এবার টাটা স্টিল সংস্থা বেছে নেবে তাদের তরুণ কর্মীদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…