National

২ বছরের বিরতি শেষ, আবার ফিরছে হোলির ৬৮ বছরের প্রথা

৬৮ বছর আগে শুরু হয়েছিল এই বিশেষ প্রথা। যার অপেক্ষায় সারাবছর দিন গুনতেন মানুষজন। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেই প্রথা এবং অনুষ্ঠান ফের ফিরছে।

গত ২টি বছর সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতেও বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন মানুষজন। কত কিছুই তো জীবন থেকে মুছে গিয়েছিল। কোপ পড়েছিল বছরভর নানা উৎসবে। যে তালিকায় রংয়ের উৎসব হোলিও ছিল।

বসন্তের আকাশে বাতাসে রংয়ের ছোঁয়া লাগলেও মানুষের জীবনে হোলি কেটেছে বেরঙই। এবছরও যে সব আশঙ্কা কেটে গেছে এমনটা নয়। যেমন ওড়িশা ইতিমধ্যেই প্রকাশ্যে হোলি খেলায় নিষেধাজ্ঞা জারি করেছে। তেমনই আবার দেশের অন্য এক রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন ২ বছর ধরে বন্ধ থাকা এক উৎসব পালনের।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৬৮ বছর আগে শুরু হওয়া ওই প্রথা এবং শোভাযাত্রা বন্ধ ছিল গত ২ বছর। তবে এবার তা হচ্ছেনা। মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠান পালনে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। যা জানতে পেরে মেতে উঠেছেন ইন্দোরের বাসিন্দারা।

৬৮ বছর আগে এই ইন্দোর শহরে হোলির দিন শুরু হয়েছিল এক শোভাযাত্রা। রঙিন শোভাযাত্রা। নাম দেওয়া হয়েছিল ফাগ যাত্রা। স্থানীয়রা একে গেয়র নামেও ডেকে থাকেন।

এই উৎসবে শামিল হন সকলেই। রঙের সকালে আরও রঙিন হয়ে ওঠে আকাশ বাতাস। মানুষের গায়ে লাগার সঙ্গে সঙ্গে রঙিন হয়ে ওঠে মনও।

এই উৎসব পালনের জন্য ইন্দোরের মানুষজন এখন থেকেই কোমর বেঁধে তৈরি হচ্ছেন। ২ বছর বন্ধ থাকার পর ফের এই সুযোগ চুটিয়ে উপভোগ করতে চাইছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026